স্থাপিত ২০০৬ · ঝিনাইগাতী, শেরপুর

প্রশাখা — প্রত্যাশিত পরিবর্তনে একটি সেবামূলক সংগঠন

মানুষের পাশে, মানুষের জন্য।

২০+বছরের পথচলা
৯৫+নিবন্ধিত সদস্য
৪মূল কর্মক্ষেত্র
আমাদের পরিচিতি

ছোট ছোট উদ্যোগে বড় পরিবর্তনের স্বপ্ন

২০০৬ সালে ঝিনাইগাতী, শেরপুরের একদল তরুণের হাতে গড়ে ওঠা প্রশাখা একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন। শীতার্ত ও বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানো, শিক্ষার্থীদের মেধা বিকাশ আর অসচ্ছল পরিবারের জীবিকা সহায়তায় আমরা কাজ করে চলেছি। নেতৃত্ব নির্বাচিত হয় সদস্যদের সরাসরি ভোটে, আর প্রতিটি অনুদান যাচাই করে হিসাবে লেখা থাকে।

  • শীতবস্ত্র বিতরণপ্রতি শীতে ঝিনাইগাতীর অসহায় পরিবারের হাতে লেপ-তোষক ও গরম কাপড় পৌঁছে দেওয়া।
  • বন্যার্তদের পুনর্বাসনবন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের ঘর মেরামত, টিন ও জরুরি সহায়তা দিয়ে আবার ঘুরে দাঁড়াতে পাশে থাকা।
  • শিক্ষা ও মেধা বিকাশবিতর্ক ও গণিত উৎসব, মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা এবং বিনামূল্যে পাঠ্যবই বিতরণ।
  • জীবিকা সহায়তাসবজির চারা ও ছাগল বিতরণের মাধ্যমে পরিবারগুলোকে স্বাবলম্বী হতে সহায়তা।
আরও জানুন
সাম্প্রতিক

নোটিশ ও ছবি

খবর ও নোটিশ

সব নোটিশ দেখুন
  • কার্যনির্বাহী কমিটি ২০২৬–২০২৮

    প্রশাখার কার্যনির্বাহী কমিটি ২০২৬–২০২৮ প্রকাশ করা হলো। বিস্তারিত সংযুক্ত PDF-এ দেখুন।

  • প্রশাখা কার্যনির্বাহী পর্ষদ নির্বাচন-২০২৬ — চূড়ান্ত ফলাফল

    প্রশাখা কার্যনির্বাহী পর্ষদ নির্বাচন-২০২৬-এর চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হলো। বিস্তারিত সংযুক্ত PDF-এ দেখুন।

  • প্রশাখা কার্যনির্বাহী পর্ষদ নির্বাচন-২০২৬ — প্রাথমিক (খসড়া) ফলাফল

    প্রশাখা কার্যনির্বাহী পর্ষদ নির্বাচন-২০২৬-এর প্রাথমিক (খসড়া) ফলাফল প্রকাশ করা হলো — এটি চূড়ান্ত নয়। কারও কোনো আপত্তি থাকলে ২৫ অক্টোবর ২০২৬ তারিখের মধ্যে লিখিতভাবে নির্বাচন কমিশনকে জানান। বিস্তারিত সংযুক্ত PDF-এ দেখুন।

  • প্রশাখা কার্যনির্বাহী পর্ষদ নির্বাচন ২০২৬ প্রার্থী ও ভোটারদের মতবিনিময় সভা ও গেট-টুগেদার

    প্রিয় প্রশাখা সদস্যগণ, আসসালামু আলাইকুম। প্রশাখা কার্যনির্বাহী পর্ষদ নির্বাচন ২০২৬ -এর তফসিলের ১২.২ ধারা অনুযায়ী প্রত্যেক প্রার্থীকে সমান সুযোগ প্রদান এবং ভোটারদের সঙ্গে প্রার্থীদের সরাসরি মতবিনিময়ের সুযোগ সৃষ্টির লক্ষ্যে নির্বাচন কমিশন আগামী ২২ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার সকল সদস্যের উপস্থিতিতে একটি মতবিনিময় সভা ও গেট-টুগেদার আয়োজন করতে যাচ্ছে। এই আয়োজনের মাধ্যমে ভোটাররা প্রার্থীদের সম্পর্কে সরাসরি জানার, তাঁদের পরিকল্পনা ও অঙ্গীকার শোনার এবং নির্বাচন-সংক্রান্ত বিভিন্ন বিষয়ে প্রশ্ন করার সুযোগ পাবেন। *সভার আলোচ্য বিষয়* ১. প্রার্থী পরিচিতি: প্রার্থীগণ নিজ নিজ পরিচয় তুলে ধরবেন। ২. প্রার্থীদের বক্তব্য: প্রার্থীগণ সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে নিজ নিজ নির্বাচনী ইশতেহার, পরিকল্পনা ও অঙ্গীকার তুলে ধরবেন। ৩. প্রশ্নোত্তর পর্ব: ভোটারদের নির্বাচন-সংশ্লিষ্ট বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করবেন প্রার্থীগণ ও নির্বাচন কমিশন। 📍 সভার বিস্তারিত - তারিখ: ২২ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার - গন্তব্য: রাংটিয়া বড় বাছড়া বিল পাহাড় - গন্তব্যে পৌঁছানোর সময়: সকাল ১০:০০ টা - যাতায়াত ব্যবস্থা: নিজস্ব ব্যবস্থাপনায় অথবা প্রশাখা অফিসের সামনে থেকে অটোরিকশাযোগে। - মধ্যাহ্নভোজের আয়োজন: সদস্যদের স্বেচ্ছামূলক অনুদান ও নির্বাচন কমিশনের তহবিলের সমন্বয়ে। ❤️ সকল সদস্যের প্রতি আন্তরিক আহ্বান এই আয়োজন কেবল একটি মতবিনিময় সভা নয়; বরং প্রার্থী ও ভোটারদের মধ্যে পারস্পরিক পরিচিতি, সৌহার্দ্য এবং গঠনমূলক আলোচনার একটি সুযোগ। তাই প্রশাখার সকল সদস্যকে স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত হয়ে সভাটিকে প্রাণবন্ত, আনন্দময় ও ফলপ্রসূ করে তোলার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদান্তে, নির্বাচন কমিশন প্রশাখা

আমাদের মানুষ

আমাদের সদস্য, আমাদের শক্তি

বর্তমান কার্যনির্বাহী কমিটির নেতৃত্বে · ২০২৬–২০২৮

ইতিমধ্যে ৯৫+ জন সদস্য যুক্ত হয়েছেন — এবার আপনার পালা

আপনার গল্পও আমাদের গল্পের অংশ

মানুষের পাশে দাঁড়াতে চান? আজই প্রশাখার সদস্য হিসেবে নিবন্ধন করুন — অ্যাডমিন যাচাই ও অনুমোদনের পর আপনার নাম ও সদস্য নম্বর সদস্য তালিকায় দেখা যাবে।

সদস্য হোন